• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে পপুলার লাইফের বীমাদাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা মির্জাগঞ্জে আ.লীগ নেতার বাড়ি ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ন্যাশনাল লাইফের বোর্ড সভার তারিখ পরিবর্তন পরীক্ষা দিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল ২ শিক্ষার্থীর চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল কাশিমপুর কারাগার থেকে নারী কয়েদির পলায়ন, বরখাস্ত ৭ বর্ণাঢ্য আয়োজনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন আ.লীগ-জামায়াত সংশ্লিষ্টদের নিয়ে বিএনপির কমিটি, গণপদত্যাগের হুমকি সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর আজ শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ ঈদ

admin
আপডেটঃ : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

বিশ্ব ডেস্ক রিপোর্টঃ সৌদি আরবে বৃহস্পতিবার ১৪৪৭ হিজরির পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ শুক্রবার দেশটিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করেন। এটি মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। চাঁদ দেখা সাপেক্ষে রোজা শুরু এবং ঈদের এই তারিখ নির্ধারণ করা হয়।

সৌদি আরবের রাজকীয় আদালত (রয়্যাল কোর্ট) বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছে, শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে।

এদিকে, বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরির পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার ৩০ রোজা পূর্ণ হবে এবং শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

 

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ