• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম:
তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’ ফিফা কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন দুই আর্জেন্টাইন বিশ্বের সব দেশকে সতর্ক করল ইরান নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

সিরিজের শুরুতেই বাংলাদেশের মেয়েদের হার

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

মালয়েশিয়ার বিপক্ষে ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজে বাংলাদেশ দল শুরুতেই হেরেছে। বুধবার জাতীয় স্টেডিয়ামে খেলায় পিটার বাটলারের শিষ্যরা ১-০ গোলে হার স্বীকার করেছে।

আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়া কাপ, যেখানে প্রথমবার খেলবে বাংলাদেশি মেয়েরা। এ প্রতিযোগিতার আগে ঢাকায় মালয়েশিয়া ও আজারবাইজানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রস্তুতি নিচ্ছিল আফঈদা খন্দকারদের দল।

তবে প্রস্তুতির শুরুতেই ধাক্কা। ২৮ মিনিটে মালয়েশিয়ার আইনসিয়াহ মুরাদ দারুণ ফিনিশিংয়ে বাংলাদেশের গোলরক্ষক রূপনা চাকমার ভলান্টারি ক্লিয়ারকে কাজে লাগিয়ে খালি পোস্টে বল পাঠান এবং দলকে এগিয়ে দেন। প্রথমার্ধে আর গোল শোধ করতে পারেনি বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ চালালেও সফল হয়নি বাটলারের দল। ৬৮ মিনিটে ঋতুপর্ণার ক্রস থেকে সাগরিকার হেড চেষ্টা জালে না যাওয়ায় গোলের সুযোগ নষ্ট হয়। ম্যাচের শেষ মুহূর্তেও শামসুন্নাহার জুনিয়রের সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।

শেষ পর্যন্ত একের পর এক গোলের সুযোগ হাতছাড়া করার আক্ষেপ নিয়ে ১-০ গোলে হার স্বীকার করে বাংলাদেশ দল।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ