• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

সাবের হোসেনের বাসায় রাষ্ট্রদূতদের যাওয়া স্বাভাবিক ঘটনাঃ পররাষ্ট্র উপদেষ্টা

admin
আপডেটঃ : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

নিউজ ডেস্কঃ দলীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি সাবের হোসেন চৌধুরীর বাসায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের যাওয়ার ঘটনাকে স্বাভাবিক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বুধবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংকালে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সাবের হোসেন চৌধুরীর বাসায় বিদেশি রাষ্ট্রদূতদের যাতায়াত স্বাভাবিক একটি বিষয়।

প্রসঙ্গত, গত সোমবার (৬ অক্টোবর) নর্ডিক দেশগুলোর তিন রাষ্ট্রদূতের সঙ্গে সাবের হোসেন চৌধুরীর বৈঠক হয়েছে বলে খবর প্রকাশিত হয়। বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে, ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার সেদিন গুলশানে তার বাসভবনে যান এবং সেখানে দুই ঘণ্টারও বেশি সময় অবস্থান করেন।

উল্লেখ্য, এই তিন রাষ্ট্রই স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলভুক্ত, যারা বাংলাদেশের সঙ্গে জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও মানবাধিকার বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে।

নির্ভরযোগ্য সূত্র জানায়, বৈঠকের দিন রাষ্ট্রদূতরা কোনো কূটনৈতিক পতাকা বা সরকারি প্রতীক ছাড়া একই গাড়িতে করে সাবের হোসেনের বাসায় প্রবেশ করেন। বৈঠক শেষে নজর এড়াতে তারা বিকল্প পথে স্থান ত্যাগ করেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ