• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার

সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ বিসিবির

admin
আপডেটঃ : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

খেলা ডেস্ক রিপোর্টঃ সাকিব আল হাসানের ভক্তদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারকে আবারও জাতীয় দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বোর্ড। এখন থেকে শারীরিক সক্ষমতা ও খেলার জন্য প্রস্তুত থাকা সাপেক্ষে যেকোনো ভেন্যুর জন্য নির্বাচকরা তাকে দলে বিবেচনা করতে পারবেন।

শনিবার বিসিবির জরুরি সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, সর্বসম্মতিক্রমে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে সাকিবের ফিটনেস ও খেলার ইচ্ছা সাপেক্ষে আগামী সিরিজ থেকেই তাকে জাতীয় দলে ডাকতে পারবেন নির্বাচকরা। দেশে বা দেশের বাইরে যেকোনো সিরিজে সাকিবের অংশগ্রহণ এখন থেকে কেবল তার ফিটনেসের ওপর নির্ভর করবে।

বিসিবি সূত্রে জানা গেছে, সাকিবকে আবারও কেন্দ্রীয় চুক্তির আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে থাকা মামলা ও আইনি জটিলতা নিরসনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করবেন বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে। মূলত সাকিবের অভিজ্ঞতাকে আসন্ন সিরিজগুলোতে কাজে লাগাতেই বোর্ড এই নমনীয় অবস্থান গ্রহণ করেছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ