• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার যাকে আপনার পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন

সরকারি চাকরিতে বেতন বাড়াতে কাজ শুরু করেছে কমিশন

admin
আপডেটঃ : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ সরকারি চাকুরিজীবীদের বেতন বৃদ্ধি করতে ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে জাতীয় বেতন কমিশন–২০২৫। একটি ন্যায়সংগত ও কার্যকরী বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে কমিশন অনলাইনে মতামত গ্রহণের জন্য চারটি প্রশ্নমালা তৈরি করেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় বেতন কমিশন–২০২৫ এর সদস্যসচিব ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ সিদ্দিকীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, চাকরিজীবী,সাধারণ মানুষ, প্রতিষ্ঠান এবং অ্যাসোসিয়েশন বা সমিতির জন্য আলাদা চারটি প্রশ্নমালা তৈরি করা হয়েছে। সংশ্লিষ্ট যে কেউ কমিশনের ওয়েবসাইট paycommission2025.gov.bd এ গিয়ে প্রশ্নমালা পূরণ করে মতামত দিতে পারবেন।

আগ্রহীরা আগামী ১৫ অক্টোবরের মধ্যে অনলাইনে প্রশ্নমালা জমা দিতে পারবেন। এছাড়া অ্যাসোসিয়েশন বা সমিতির কেউ কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে নির্ধারিত প্রশ্নমালা পূরণ করে আগ্রহ জানাতে পারবেন।

কমিশন জানিয়েছে, কার্যকরী বেতন কাঠামো গঠনে সবার সহযোগিতা কামনা করা হচ্ছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ