• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম:
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স ডিমে দাম কমলেও মাছ-মুরগিতে অস্বস্তি কঠিন সময়ে আল্লাহর সাহায্য পেতে যেসব আমল জরুরি বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট চুয়েটে ৩ শিক্ষার্থীর মৃত্যুতে ৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ জেনিথ লাইফের গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করল জেনিথ ইসলামী লাইফ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, বদলি-পদায়ন ১১ কর্মকর্তা বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফিলিস্তিনের প্রেসিডেন্টকে আবারও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

সরকারবিরোধী আন্দোলনকারীদে সমর্থন রেজা পাহলভির

admin
আপডেটঃ : বুধবার, ১৭ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টঃ ইরানের বর্তমান সরকারের সঙ্গে চুক্তি করার পরিবর্তে সরকারবিরোধী আন্দোলনকারীদের সমর্থন করার আহ্বান জানিয়েছেন ইরানের শেষ শাহের ছেলে রেজা পাহলভি। খবর শাফাক নিউজের।

লন্ডনে ব্রিটিশ আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠক শেষে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, বর্তমান ইরানি সরকারের সঙ্গে সমঝোতা করা একটি ভুল সিদ্ধান্ত হবে এবং এর পরিণতি সবাইকে ভোগ করতে হবে।

৬৫ বছর বয়সী রেজা পাহলভির দাবি, প্রায় ৪৭ বছর ধরে ইরানের শাসকগোষ্ঠী নিজেদের জনগণের সঙ্গেই সংঘাতে জড়িত রয়েছে। তাই যে সরকার নিজের জনগণের সঙ্গে সমঝোতা করতে পারেনি, তারা বিশ্বের সঙ্গেও প্রকৃত অর্থে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারবে না।

তিনি বলেন, ইরানি জনগণের বিরুদ্ধে এই শাসকগোষ্ঠীর যুদ্ধ ৪৭ বছর ধরে চলছে। তারা যেমন নিজেদের জনগণের সঙ্গে কখনো সমঝোতা করেনি, তেমনি বিশ্বের সঙ্গেও কখনো প্রকৃত সমঝোতায় পৌঁছাবে না।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া চুক্তি এখন দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে। তিনি বলেন, এই চুক্তির মূল উদ্দেশ্য হলো ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।

ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করে, তাহলে দেশটিকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ