• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম:
তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’ ফিফা কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন দুই আর্জেন্টাইন বিশ্বের সব দেশকে সতর্ক করল ইরান নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

সম্পূর্ণ গাজা দখলে ব্যাপক স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল

admin
আপডেটঃ : সোমবার, ১৯ মে, ২০২৫

  • নিউজ ডেস্কঃ গাজায় ব্যাপক স্থল অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। রবিবার (১৮ মে) এক বিবৃতিতে এ তথ্য জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। সংশ্লিষ্ট কর্মকর্তাদের একাধিক সূত্র সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছে, নতুন করে এ হামলার লক্ষ্য পুরো গাজা উপত্যকার ‘দখল’ নেওয়া।

বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযানে ইসরায়েলি সামরিক বাহিনীর দক্ষিণ কমান্ড অংশ নিচ্ছে, যারা উত্তর ও দক্ষিণ গাজার স্থলভাগে কাজ করছে। এছাড়া এ অভিযানে স্থল বাহিনীকে সহযোগিতায় থাকবে ইসরায়েলের বিমান বাহিনী।

এদিকে গাজায় ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১৪০ জন নিহত হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, নতুন আক্রমণের লক্ষ্য হামাসকে পরাজিত করা। গাজার জনগণকে সুরক্ষার জন্য স্থানান্তরিত করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, পরিকল্পনায় সমগ্র গাজা উপত্যকার ‘দখল’ করার পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।

ইসরায়েলি এ পরিকল্পনায় দক্ষিণ গাজায় একটি নতুন ‘মানবিক অঞ্চল’ প্রতিষ্ঠার কথাও রয়েছে, যা সাহায্যের ঘাঁটি হিসেবে কাজ করবে।

উত্তর গাজার আল-শিফা হাসপাতালের পরিচালক ডা. মুহাম্মদ আবু সালমিয়া আল জাজিরাকে বলেন, গাজার হাসপাতালগুলোতে ইসরায়েলি হামলা তীব্রতর হচ্ছে। শনিবার থেকে উত্তরে অবস্থিত ইন্দোনেশিয়ান হাসপাতালটিতে ইসরায়েলি ড্রোন হামলা চালিয়েছে।

তিনি বলেন, ইন্দোনেশিয়ান হাসপাতালটি উত্তরাঞ্চলের অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র। হামলার ফলে এটি পরিষেবার বাইরে থাকার বেঁচে থাকার সম্ভাবনা কমে আসছে।

তিনি সতর্ক করে বলেন, এর ফলে হাজার হাজার অসুস্থ ও আহত মানুষ মারা যেতে পারে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ