• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী

admin
আপডেটঃ : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় ডেস্কঃ বগুড়ার শিবগঞ্জে এক পথচারী বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। চলন্ত গাড়ির সামনে হঠাৎ এক বৃদ্ধা চলে এলে চালক দ্রুত নিয়ন্ত্রণ হারালে প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি সড়কের পাশের গভীর ধানখেতে পড়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং তাঁর সহধর্মিণী সামান্য আহত হয়েছেন।

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিবরণ ও পুলিশ সুত্র:

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, সকালে জয়পুরহাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী। গাড়িটি কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকা অতিক্রম করার সময় হঠাৎ সড়কের ওপর এক বৃদ্ধা চলে আসেন। ওই বৃদ্ধাকে বাঁচানোর জন্য প্রতিমন্ত্রীর গাড়ির চালক হার্ড ব্রেক করে গাড়িটি পাশের দিকে ঘুরিয়ে দেন। এতে গাড়িটি সোজা গিয়ে সড়কের পাশে নিচু ধানখেতে পড়ে যায়।

উদ্ধার কার্যক্রম ও শারীরিক অবস্থা:

ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত এগিয়ে এসে আহত প্রতিমন্ত্রী আব্দুল বারী ও তাঁর স্ত্রীকে গাড়ি থেকে উদ্ধার করেন।

পুলিশ জানায়, বড় ধরনের কোনো প্রাণহানি না ঘটলেও চালকের তাৎক্ষণিক সতর্কতায় পথচারী বৃদ্ধা বেঁচে যান। প্রাথমিক চিকিৎসার পর প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রী শঙ্কামুক্ত ও সুস্থ রয়েছেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ