• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
রাজধানীতে ৯ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭ প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী রাজধানীতে দুই শতাধিক চেকপোস্ট, নিরাপত্তা জোরদার ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি: জামায়াত আমির বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির বিবাহবার্ষিকীতে পুরোনো স্মৃতি, আবেগঘন শবনম ফারিয়া রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের লং মার্চ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে বিক্ষোভ, ৪৮ ঘণ্টার আলটিমেটাম

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন সচিবালয়ের আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা। দাবি মানা না হলে ২২ জুন থেকে অর্থ মন্ত্রণালয় ঘেরাও (‘ব্লকেড’) কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) টানা পঞ্চম দিনের মতো সচিবালয়ের ৪ নম্বর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতৃত্বে এ কর্মসূচি চলছে।

ঈদের ছুটির পর ১৬ জুন থেকে আন্দোলনে ফেরেন সচিবালয়ের কর্মীরা।

উল্লেখ্য, ২৫ মে জারি হওয়া সংশোধিত অধ্যাদেশে বলা হয়েছে, ৪ ধরনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভাগীয় মামলা ছাড়াই কেবল কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুতি করা যাবে। ২২ মে উপদেষ্টা পরিষদের সভায় খসড়াটি অনুমোদনের পর ২৪ মে থেকে সংশোধনী বাতিলের দাবিতে আন্দোলন শুরু হয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ