• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

সংস্কার নিয়ে কথা বলেননি জাতিসংঘ মহাসচিব: মির্জা ফখরুল

admin
আপডেটঃ : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ঢাকা সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশে বিভিন্ন খাতে সংস্কার প্রক্রিয়ার বিষয়ে কোনো কথা বলেননি।

শনিবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গোলটেবিল বৈঠক শেষে এ কথা জানান তিনি। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এই গোলটেবিল বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

সংস্কার নিয়ে জাতিসংঘ মহাসচিব কোনো মন্তব্য করেছেন কি না? জানতে চাইলে জবাবে মির্জা ফখরুল বলেন, জাতিসংঘ মহাসচিব এই ব্যাপারে কোনো কথা বলেননি। এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়।

এ সময় মির্জা ফখরুল ইসলাম জানান, শুধু নির্বাচনকেন্দ্রিক সংস্কার শেষ করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি। দ্রুত নির্বাচন করার পর একটি সংসদের মাধ্যমে বাকি সংস্কারগুলো করা। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটাই আমরা বলেছি।

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতিসংঘ মনে করে, সংস্কার ও নির্বাচন কীভাবে হবে সেটি বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস‍্যু। তা নির্ধারণ করতে হবে এ দেশের জনগণকেই।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ