• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে ৯০ বোতল উইনসেরেক্স সিরাপসহ দুইজন গ্রেপ্তার হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে সাতদিনের রূপরেখা দিয়েছে ইরান রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ বরিশালে ৩ কোটি ৬৫ লাখ ৫৯ হাজার ৫০০ টাকার বীমা দাবির চেক হস্তান্তর তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান ধনী-গরিব সবার জন্য ফ্যামিলি কার্ড, জুবাইদা রহমানও পাবেন: মন্ত্রী মীর শাহে আলম দেশ পুনর্গঠনে ‘থ্রি-আর’ কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী শুক্রবারে বেশি বেশি দান-খয়রাত করা কতটা গুরুত্বপূর্ণ আফ্রিকাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী আসন দেওয়ার আহ্বান খলিলুর রহমানের জামিনে বের হয়েই আবার ইয়াবাসহ গ্রেপ্তার, বহিষ্কৃত বিএনপি নেতা

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, স্পেন প্রবাসী নিহত

admin
আপডেটঃ : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

★ নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সাইজ উদ্দিন দেওয়ান (৪০) নামে এক স্পেন প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের মালেক খা ব্রিজের নতুন বেড়িবাঁধের উপর এ ঘটনা ঘটে।

সাইজ উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আঘাত করা হয়। তার মৃতদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি উত্তর চরবংশী ইউনিয়নের চর ঘাসিয়া গ্রামের মৃত নুরু দেওয়ানের ছেলে। তার দুই ছেলে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে উত্তর চরবংশী ইউনিয়নের বিএনপি কর্মী ফারুক কবিরাজ গ্রুপের সাথে উপজেলা কৃষকদল নেতা শামীম গ্রুপের সাথে সংঘর্ষ বাধে। ধারালো অস্ত্র নিয়ে একে অপরর ওপর আঘাত করে। প্রতিপক্ষের লোকজন শামীমের সমর্থক সাইজ উদ্দিনকে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হামলায় আবু খা (৫৫) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যদিও পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

এ বিষয়ে নিহত সাইজ উদ্দিনের ভাতিজা ভাতিজা মো. ছিদ্দিক বলেন, ফারুক কবিরাজ, মেহেদী কবিরাজ, আলামিন কবিরাজ, ফারুক গাজী ও আরিফের নেতৃত্বে তার চাচাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত অবস্থায় সাইজ উদ্দিনকে হাসপাতালে আনার পথে হামলাকারী স্বেচ্ছাসেবক দল নেতা আরিফ পথরোধ করে আটকে রাখে। এ কারণে সঠিক সময়ে তাকে হাসপাতালে আনা যায়নি। পথেই তার মৃত্যু হয়েছে।

আরেক ভাতিজা সোহাগ হোসেন বলেন, আমার চাচা সাইজ উদ্দিন ৮-১০ বছর ধরে স্পেন প্রবাসী। আগামী ১২ এপ্রিল স্পেন যাওয়ার কথা ছিল। তিনি শ্বশুর বাড়িতে বিদায় নিতে যান। দুপুরে সেখান থেকে আসার পথে দুই পক্ষের হামলার মধ্যে পড়ে নিহত হন। তাকে হত্যার উদ্দেশ্যে ফারুক কবিরাজ ও তার গ্রুপের সদস্যরা কুপিয়েছে। তিনি বিএনপি সমর্থক হলেও কোন পদপদবী নেই।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. জামিলুল হক বলেন, বিএনপির দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন নিহত এবং ১০-১২ জনের মতো আহত হয়েছেন।

তিনি বলেন, জড়িতরা পালিয়ে গেছে। তবে অভিযান চলছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ