• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

রাশিয়া ইউক্রেনের ৭৮ শতাংশ জমি দখল করে নিয়েছে: ট্রাম্প

admin
আপডেটঃ : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

নিউজ ডেস্কঃ ইউক্রেনের ৭৮ শতাংশ জমি রাশিয়া দখল করে নিয়েছে বলে অনুমান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এখন যেমন আছে তেমনই রেখে উভয়পক্ষকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২০ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মার্কিন প্রেসিডেন্ট রোববার সাংবাদিকদের বলেন, ‘উভয় পক্ষেরই যুদ্ধ বন্ধ করা উচিত এবং ভবিষ্যতের আলোচনায় ভূখণ্ড নিয়ে সমাধানে যাওয়া উচিত।’

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি যা বলছি তা হলো তাদের এখনই যুদ্ধক্ষেত্রে থামানো উচিত, বাড়ি ফিরে যাওয়া উচিত, মানুষ হত্যা বন্ধ করা উচিত এবং শেষ করা উচিত। তা না হলে চূড়ান্ত সমাধানের বিশদ আলোচনা করা কঠিন হবে।’

বেশিরভাগ যুদ্ধের সাক্ষী ডনবাসের কী হবে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘এটা যেমন আছে তেমনই কেটে ফেলা হোক। আমার মনে হয় ৭৮ শতাংশ জমি ইতিমধ্যেই রাশিয়া দখল করে নিয়েছে। এখন যেমন আছে তেমনই রেখে দাও। তারা এ নিয়ে পরে আলোচনা করতে পারে।’

ইউক্রেন এর আগেও তার সমস্ত জমি পুনরুদ্ধারের জন্য জোর দিয়েছিল। ট্রাম্প নিজেই গত মাসে জানান ইউক্রেন সামরিকভাবে জয়লাভ করতে পারে এবং রাশিয়ার দখলে থাকা সমস্ত অঞ্চল পুনরুদ্ধার করতে পারে, যার মধ্যে ক্রিমিয়ান উপদ্বীপ এবং পূর্ব ইউক্রেনের অন্যান্য অঞ্চলও রয়েছে।

ট্রাম্প আগামী কয়েক সপ্তাহের মধ্যে হাঙ্গেরিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন। তবে বৈঠকটি কবে হবে তার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ