• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

admin
আপডেটঃ : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

জাতীয় ডেস্কঃ প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কোলাকুলি করার চেষ্টার অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে রাজশাহী শাহমখদুম বিমানবন্দরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ হন প্রধানমন্ত্রী ও তার প্রটোকলের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা।

প্রধানমন্ত্রী সন্ধ্যায় চট্টগ্রামের উদ্দেশে রাজশাহী ত্যাগ করার পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে বিভাগীয় কমিশনারের প্রটোকল ভঙ্গের চেষ্টার ভিডিও। সরকারি প্রটোকল ও শিষ্ঠাচার ভঙ্গের অভিযোগে রাতেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করা হয়। তাকে পদ থেকে তাৎক্ষণিক ষ্ট্যান্ড রিলিজ করা হয়।

উল্লেখ্য, ২০ আগস্ট অতিরিক্ত সচিব মো. ইউসুফ আলীকে রাজশাহীর বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছিল।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, রংপুরের কর্মসূচি শেষে মঙ্গলবার বিকাল ৩টার দিকে একটি সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীরা। এ সময় রাজশাহীতে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরের ভিআইপি ফটকের বাইরে উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মীসহ উর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা। প্রটোকল অনুযায়ী প্রধানমন্ত্রী উপস্থিত সংশ্লিষ্টদের সঙ্গে এক এক করে হাত মেলান। ওই সময় রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর তার সঙ্গে কোলাকুলির (জড়িয়ে ধরা) চেষ্টা করেন। কিন্তু প্রধানমন্ত্রী তাকে সেই সুযোগ না দিয়ে বাম হাতে সরিয়ে দেন। একজন সরকারি কর্মকর্তার এই প্রটোকল ও শিষ্ঠাচার ভঙ্গের চেষ্টায় প্রধানমন্ত্রী ও তার প্রটোকলের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা ক্ষুব্ধ হন। উপস্থিত দলীয় নেতাকর্মী ও সংসদ সদস্যগণও ক্ষোভ প্রকাশ করেন।

এদিকে ঘটনাটি সংশ্লিষ্ট সবার মাঝে আলোচনা সমালোচনার সৃষ্টি করে।

প্রধানমন্ত্রীর প্রটোকলের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে বিভাগীয় কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মন্ত্রণালয়কে। সন্ধ্যার আগে আগে প্রধানমন্ত্রী রাজশাহী ত্যাগের পরপরই বিভাগীয় কমিশনারকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (স্ট্যান্ড রিলিজ) করে অফিস আদেশ জারি করে এবং তাৎক্ষণিক দপ্তর ত্যাগের নির্দেশ দেন। রাতেই স্ট্যান্ড রিলিজ হওয়া বিভাগীয় কমিশনার ঢাকার উদ্দেশে রাজশাহী ছেড়ে যান।

রাজশাহী বিভাগীয় কমিশনারের দপ্তর সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের আদেশ হাতে পেয়ে মঙ্গলবার রাত ১১টার দিকে স্ট্যান্ড রিলিজ হওয়া বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী ঢাকার উদ্দেশে রাজশাহী ছাড়েন। বিষয়টি নিশ্চিত করেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।

অন্যদিকে নাম প্রকাশ না করার শর্তে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী একজন মন্ত্রী জানান, বিভাগীয় কমিশনার একজন সরকারি কর্মকর্তা। সরকারি প্রটোকল তার জানা থাকার কথা। কিন্তু তিনি প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কোলাকুলি করার চেষ্টা করেন। এতে প্রধানমন্ত্রী ও তার প্রটোকলের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা ক্ষুব্ধ হন। তাৎক্ষণিকভাবে বিভাগীয় কমিশনারকে ওএসডি ও স্ট্যান্ড রিলিজ করা হয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ