• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

রাজনৈতিক দলকে পাশ কাটিয়ে কিছু করতে চাইলে প্রতিরোধ গড়ব: মির্জা আব্বাস

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

  • নিউজ ডেস্কঃ রাজনৈতিক দলকে পাশ কাটিয়ে কেউ কিছু করতে চাইলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (১ মে) বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত শ্রমিক দলের সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন।

মির্জা আব্বাস বলেন, বিএনপি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে। নেতা-কর্মীরা গ্রেফতার হয়েছেন, জেল খেটেছেন। কিছু ছেলেপেলে বলে ১৭ বছর বিএনপি কী করেছে। দলটি ১৭ বছর গাছের তলায় পানি দিয়েছে আর অন্যরা ফল খেয়েছে। তারা বিএনপিকে ক্রেডিট দিতে চায় না।’

ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে বলতে নিজেরাই ফ্যাসিস্ট হচ্ছে কি না, সেদিকে সবাইকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

যে সংস্কার মানুষের কাজে লাগবে, এমন সংস্কার বিএনপি চায় উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘কেউ কারও কথা মানছে না। এই অনৈক্য দেশকে দুর্দিনে নিয়ে যাবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশে একসময় রক্ত গঙ্গা বইবে এমন কাজ মানুষ সহ্য করবে না। মানবিক করিডর দিতে গিয়ে অনেক দেশ ধ্বংসের মুখোমুখি। যেই করিডরে মানুষের ক্ষতি হবে, তার প্রয়োজন নেই। দেশের মানুষ এবং রাজনৈতিক দলকে পাশ কাটিয়ে কেউ কিছু করতে চাইলে, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।’

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ