• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

রাজধানীতে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য গ্রেপ্তার

admin
আপডেটঃ : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

রাজধানীতে ঝটিকা মিছিলের পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণের অভিযোগে আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট বেলাল হোসেনকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিবি (গোয়েন্দা পুলিশ) লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রমনা থানার ওয়্যারলেস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে আকস্মিক ঝটিকা মিছিলের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্ন ও নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং অর্থায়নে অ্যাডভোকেট বেলাল হোসেনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।

পুলিশ আরো জানায়, তার বিরুদ্ধে নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নকারী কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ