• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন

রমনা পার্কের লেক থেকে মরদেহ উদ্ধার

admin
আপডেটঃ : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজধানীর রমনা পার্কের পিছনের লেক থেকে ওয়াসিমুল হক (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৩ অক্টোবর) বেলা ১১টার দিকে লেকের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে রমনা থানা পুলিশ। সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে সকালে ওয়াসিমুল হক লেকের ধারে জুতা খুলে রেখে হাত-মুখ ধুচ্ছিলেন। কিছুক্ষণ পর তাকে আর দেখা যায়নি। তবে জুতাগুলো জায়গাতেই ছিল। পরে লেকে তার মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রথমে মরদেহটি অজ্ঞাত হিসেবে পাওয়া যায়। পরে সিআইডির ক্রাইমসিন টিম ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করে।

এসআই মিজানুর রহমান আরও বলেন, ওয়াসিমুল হক দীর্ঘদিন ধরে অসুস্থ ও মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। প্রায় ৩০ বছর ধরে কোনো কাজ করতেন না। অনেক আগে তার স্ত্রী মারা গেছেন, সন্তানও ছিল না। বর্তমানে তিনি মায়ের সঙ্গে নিউ ইস্কাটন গার্ডেনে বসবাস করতেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ