• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স ডিমে দাম কমলেও মাছ-মুরগিতে অস্বস্তি কঠিন সময়ে আল্লাহর সাহায্য পেতে যেসব আমল জরুরি বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট চুয়েটে ৩ শিক্ষার্থীর মৃত্যুতে ৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ জেনিথ লাইফের গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করল জেনিথ ইসলামী লাইফ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, বদলি-পদায়ন ১১ কর্মকর্তা বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফিলিস্তিনের প্রেসিডেন্টকে আবারও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গুলিতে নিহত ২

admin
আপডেটঃ : সোমবার, ৩০ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় আইডাহো অঙ্গরাজ্যের একটি পাহাড়ি এলাকায় স্থানীয় সময় রোববার (২৯ জুন) দুপুরের দিকে ঝোপঝাড়ের আগুন নেভাতে গিয়ে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ফায়ার সার্ভিসের দুই কর্মী নিহত হয়েছেন।

অঙ্গরাজ্যের কুটেনাই কাউন্টির শেরিফ রবার্ট নরিস বলেন, কমপক্ষে একজন সক্রিয় বন্দুকধারী কোউর ডি’আলেন শহরের কাছে উচ্চক্ষমতার রাইফেল দিয়ে গুলি ছুড়েছেন।

রবার্ট নরিস আরও বলেন, যদি এই ব্যক্তিদের (হামলাকারী) দ্রুত নিষ্ক্রিয় করা সম্ভব না হয়, তাহলে হয়ত একাধিক দিন ধরে অভিযান চালাতে হবে।

কর্মকর্তারা জানান, একাধিক দিক থেকে গুলি আসছিল।

এলোপাতাড়ি গুলির ঘটনার পর রবার্ট নরিস এক সংবাদ সম্মেলনে ক্যানফিল্ড মাউন্টেন এলাকার বাসিন্দাদের ঘটনাস্থল এড়িয়ে চলতে বলেছেন।

আইডাহো অঙ্গরাজ্যের গভর্নর ব্র্যাড লিটল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে বলেন, ফায়ার সার্ভিসের একাধিক বীর কর্মী সন্দেহভাজন বন্দুকধারীর হামলার শিকার হয়েছেন।

তবে এ ঘটনায় কতজন হামলাকারী জড়িত, তা এখনো নিশ্চিত নয়। হতাহত ব্যক্তিদের নাম–পরিচয়ও প্রকাশ করা হয়নি।

বিবিসির খবরে বলা হয়েছে, পুলিশ সন্দেহভাজন অন্তত একজন বন্দুকধারীকে খুঁজছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গুলিতে ফায়ার সার্ভিসের দুই কর্মী নিহত হয়েছেন। আহত আরেকজনের অস্ত্রোপচার করা হচ্ছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ