• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম:
মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন নেপালে হড়পা বানে নিহত বেড়ে ৯৫

যশোরে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর

admin
আপডেটঃ : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

অর্থনীতি ডেস্ক রিপোর্টঃ অদ্য ২৬ জানুয়ারি ২০২৬ ইং তারিখে যশোর অঞ্চলে পপুলার লাইফ ইনস‍্যুরেন্স পিএলসি’র উদ্যোগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস‍্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস‍্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস‍্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য জনাব বি. এম. ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব বি. এম. শওকত আলী। এছাড়া উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল ও একক বীমা) জনাব সৈয়দ মোতাহার হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (জনপ্রিয় বীমা প্রকল্প) জনাব কামাল হোসেন মহাসিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইসলামী ডিপিএস প্রকল্প) জনাব খলিলুর রহমান সিকদারসহ কোম্পানির ঊর্ধ্বতন প্রকল্প পরিচালক ও প্রকল্প পরিচালকবৃন্দ।

সভায় বীমা গ্রাহকদের মাঝে দাবির চেক হস্তান্তর করা হয় এবং কোম্পানির ব্যবসা সম্প্রসারণ ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ