• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

মেহেরপুরে শাপলা তুলতে গিয়ে একই পরিবারের ৪ শিশুর মৃত্যু

admin
আপডেটঃ : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের মসুরিভেজা বিলে শাপলা ফুল তুলতে গিয়ে একই পরিবারের চার কিশোরী পানিতে ডুবে মারা গিয়েছেন।

রোববার (৯ নভেম্বর) দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলো— অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা খাতুন (১৪), চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আফিয়া খাতুন (১০), চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আলসিয়া খাতুন (১০) এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিম খাতুন (১৪)। তারা দুই ভাই— মজিবর রহমান ও শাহারুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, দুপুরে চার শিশু কন্যা একসঙ্গে মসুরিভেজা বিলে শাপলা ফুল তুলতে যায়। দীর্ঘ সময়ে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ করতে শুরু করেন। পরে স্থানীয়রা বিলের পানিতে ভাসমান অবস্থায় তিন শিশুর মরদেহ উদ্ধার করেন।

খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে আরও একজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ