• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে মেক্সিকো উপসাগরে যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্ত বাংলাদেশে সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ধানমন্ডি থেকে শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব আটক শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

মেক্সিকো উপসাগরে যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্ত

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের উপকূলে মেক্সিকো উপসাগরে একটি ছোট উড়োজাহাজ (বিমান) বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন কোস্টগার্ড।

কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর উদ্ধারকারী দলের ডুবুরিরা উড়োজাহাজটির ধ্বংসাবশেষের ভেতর থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেন। নিহতদের মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক এবং ৮ ও ১০ বছর বয়সী দুই শিশু রয়েছে।

কর্মকর্তারা জানান, সেসনা-২১০ মডেলের উড়োজাহাজটি মিসিসিপির প্যাসকাগুলা শহর ও হর্ন আইল্যান্ডের মধ্যবর্তী মেক্সিকো উপসাগরে বিধ্বস্ত হয়। হর্ন আইল্যান্ড গালফ আইল্যান্ডস ন্যাশনাল সিশোরের অংশ।

কোস্টগার্ডের মুখপাত্র হুয়ান রস জানান, উড়োজাহাজটিতে মোট ছয়জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর ডুবুরিরা উড়োজাহাজের মূল কাঠামোর ভেতর থেকে তাদের মরদেহ খুঁজে পান।

কোস্টগার্ড জানায়, স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে আলাবামার মোবাইল শহরের আঞ্চলিক এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ হারানোর খবর জানায়। এ ঘটনায় তদন্তের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। সূত্র: সিবিএস নিউজ

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ