• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

মার্কিন বশ্যতা মানবে না ইরান: খামেনি

admin
আপডেটঃ : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ ইরান কখনও মার্কিন বশ্যতা মানবে না দাবি করে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে তাদের বর্তমান অচলাবস্থা এড়ানো সম্ভব ছিল না। ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে রবিবার (২৪ আগস্ট) প্রকাশিত সংবাদের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খামেনি বলেছেন, তারা চায়, ইরান যেন আমেরিকার বাধ্য থাকে। এ ধরনের ভ্রান্ত ধারণা পোষণকারীদের বিরুদ্ধে ইরানি জাতি তাদের সব শক্তি নিয়ে রুখে দাঁড়াবে।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে তেহরানের বিরোধের মধ্যেই হুঁশিয়ারি বক্তব্য প্রদান করলেন সর্বোচ্চ নেতা। এর মাত্র দু-দিন আগে শুক্রবার, তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমের রাশ টেনে ধরার জন্য সমঝোতা আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছিলেন ইউরোপীয় ও ইরানি প্রতিনিধিরা।

পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে তেহরানের দফায় দফায় দীর্ঘদিন আলোচনা হলেও কোনও সমঝোতা সম্ভব হয়নি। তবে গত জুনে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় মার্কিন-ইসরায়েলের যৌথ হামলার পর থেকে আলোচনা স্থগিত রেখেছে তেহরানের শাসকগোষ্ঠী।

খামেনি বলেছেন, যারা যুক্তরাষ্ট্রবিরোধী বক্তব্য দিতে আমাদের মানা করে আর মার্কিনিদের সঙ্গে সরাসরি আলোচনার পরামর্শ দেয়, তারা কেবল বাইরের অবস্থাটাই দেখে। (কিন্তু এভাবে) চলমান ইস্যু সমাধানযোগ্য নয়।

তেহরান আলোচনার টেবিলে ফিরতে অস্বীকৃতি জানালে ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ বিধির আওতায় আবারও জাতিসংঘের নিষেধাজ্ঞা জারির হুমকি দিয়েছে ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি।

উল্লেখ্য, ২০১৫ সালে ইরানের সঙ্গে পশ্চিমাদের সম্পাদিত পারমাণবিক চুক্তির একটি ধারা হচ্ছে ‘স্ন্যাপব্যাক মেকানিজম’। এটি অনুযায়ী, কোনও ভোট গ্রহণ ছাড়াই প্রয়োজনে তাদের ওপর স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞা পুনরায় জারি করার সুযোগ রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দাবি, পারমাণবিক অস্ত্র অর্জনের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করে যাচ্ছে ইরান। তবে এর জবাবে তেহরান সবসময় দাবি করে এসেছে, শান্তিপূর্ণ খাতে (যেমন বিদ্যুৎ উৎপাদনের মতো বেসামরিক কাজ) ব্যবহার করাই তাদের পারমাণবিক কর্মসূচির একমাত্র উদ্দেশ্য।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ