• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার ইসরাইলের নির্বাচনে নাটকীয় মোড়, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান মেট্রোরেলে স্ট্রোকের পরও বসার জায়গা দেয়নি কেউ, পড়ে গিয়েই মৃত্যু ‘ডাকার চতুর্থ ইয়ুথ অলিম্পিক’: ৩ ইভেন্টে লাল-সবুজের ৪ অ্যাথলেট জাপানের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ জাপানের টোকিওতে মর্যাদাপূর্ণ OLIS সেমিনার শেষ করলেন জেনিথ ইসলামী লাইফের সিইও ভারতের গুয়াহাটির হোটেলে গুলিতে নিহত ৫, গ্রেপ্তার ১

মসজিদে যদি রাজনীতি না করা যায় তাহলে কোরআন তেলাওয়াতও চলবে না: হুমায়ুন

admin
আপডেটঃ : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারী ও টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে সংসদ সদস্য মনোনীত প্রার্থী মাওলানা মো. হুমায়ুন কবির বলেছেন— যারা বলে ইসলামের কথা যদি মসজিদে বলা হয় তাহলে সাধারণ মানুষ ও মুসুল্লিরা নাকি শুনে শুনে তা বুঝে বুঝে ইসলামের রাজনীতির দিকে চলে আসবে। যারা বলে মসজিদে রাজনীতি করা যাবে না, মসজিদে যদি রাজনীতি না করা যায় তাহলে মসজিদে কোরআন তেলাওয়াতও চলবে না।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূঞাপুর উপজেলা শাখা ওলামা বিভাগের উদ্যোগে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টাঙ্গাইল জেলা জামায়াতের এই নেতা আরও বলেন— বিগত দিন যে ফ্যাসিব্যাদী চিত্রটা সেটা যদি ফিরে আসে তাহলে সেক্ষেত্রে আগামী নির্বাচন অবশ্যই ঝুঁকিপূর্ণ রয়েছে। আমরা চাই ঝুঁকিপূর্ণ নির্বাচন। পিআর তো অধিকাংশ দল চাচ্ছে, কিছুদল শুধু চাচ্ছে না। তবে, আপামর জনগণ পিআরের পক্ষে। আজকে যারা পিআরের বিরোধিতা করছে তারা কিন্তু এক সময় তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছিল না। পরবর্তী তারা ঠিকই তত্ত্বাবধায়ক সরকার গ্রহণ করেছে।

এ সময় উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে মুঠোফোনে প্রধান আলোচকের বক্তব্য রাখেন— বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আল্লামা মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী (পীর সাহেব টেকের হাট, মাদারীপুর)। আরও বক্তব্য রাখেন— জেলা কর্মপরিষদের সদস্য ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুস সালাম, উপজেলা জামায়াতে ইসলামী আমীর আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ