• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম:

মন্ত্রিসভায় নতুন পে-স্কেল প্রস্তাব অনুমোদন, এল যে সিদ্ধান্ত

admin
আপডেটঃ : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

জাতীয় ডেস্ক রিপোর্টঃ সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত ৯ম জাতীয় পে-স্কেল অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন বেতন কাঠামো চলতি বছরের জুলাই থেকে কার্যকর হবে। নতুন পে-স্কেলে সর্বোচ্চ ১৪২ শতাংশ এবং সর্বনিম্ন ১০০ শতাংশ পর্যন্ত বেতন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

নতুন পে-স্কেল অনুযায়ী, গ্রেড-১-এর মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। আর সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন হবে ২০ হাজার টাকা।

প্রস্তাবিত নতুন বেতন কাঠামো তিন ধাপে বাস্তবায়ন করা হবে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বাড়বে।

এবারের পে-স্কেলে নতুন করে প্রতিবন্ধী সন্তান ভাতা চালুর প্রস্তাব রাখা হয়েছে। এর আওতায় যোগ্য সরকারি চাকরিজীবীরা প্রতিবন্ধী সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা ভাতা পাবেন।

এর আগে গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেলের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো সময় তা ঘোষণা করা হতে পারে।

এ ছাড়া গত ২৯ জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন কমিশনের সুপারিশ চূড়ান্ত করার কাজ চলছে। কাজ শেষ হওয়ার পর তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে এবং অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করা হবে।

মন্ত্রিসভার অনুমোদনের মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত ৯ম পে-স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ