• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন

মনোনয়ন বাতিল হওয়ায় কি বললেন তাসনিম জারা

admin
আপডেটঃ : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রেজাউল করিম।

শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তাসনিম জারা বলেন, মনোনয়নপত্রে সই করা দুজন সমর্থক আসলে ঢাকা-৯ এর ভোটার না হওয়ায় এমনটি ঘটেছে। তাদের দুজনই জানতেন যে তারা এই আসনের ভোটার, তাই স্বাক্ষর দিয়েছেন। কিন্তু কমিশনের তথ্য অনুযায়ী তারা অন্য স্থানের ভোটার।

তিনি অভিযোগ করেছেন, ‘নির্বাচন কমিশনের অনলাইন ডাটাবেজে এ ধরনের তথ্য জানার কোনো উপায় রাখেনি।’

তিনি আরও জানান, স্বাক্ষর প্রক্রিয়ায় প্রয়োজনের চেয়ে বেশি স্বাক্ষর জমা দিয়েছেন এবং আটজনের স্বাক্ষরের সত্যতা যাচাই হয়েছে। ইসিতে আপিল করার প্রক্রিয়া শুরু করেছেন বলে জানান তিনি।

ঢাকা-৯ আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই ৪ জানুয়ারি শেষ হওয়ার কথা। প্রার্থিতা নিয়ে আপত্তি থাকলে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে ইসিতে আপিল করা যাবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ