• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্তবর্তী শহর কুকুতায় সেনা মোতায়েনের নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান

মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে!

admin
আপডেটঃ : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

রাজনৈতিক ডেস্ক রিপোর্টঃ চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় শাসন কায়েম করে শান্তিপূর্ণ ও আইনি পথে ক্ষমতা হস্তান্তরের সকল পথ রুদ্ধ করেছিলেন শেখ মুজিব বলে মন্তব্য করেছেন এনসিপি নেত্রী মনিরা শারমিন।

শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, আজ ঐতিহাসিক বাকশাল পতন দিবস। চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় শাসন কায়েম করে শান্তিপূর্ণ ও আইনি পথে ক্ষমতা হস্তান্তরের সকল পথ রুদ্ধ করেছিলেন শেখ মুজিব। যার ফলে শেখ পরিবারের মর্মান্তিক পরিণতির মাধ্যমে বাকশালী একদলীয় শাসনের অবসান ঘটে।

উল্লেখ্য, ১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশে একদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়। এর মধ্য দিয়ে বহুদলীয় রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ সীমিত হয়ে পড়ে এবং রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রীকরণ ঘটে। সমালোচকদের মতে, এর ফলে শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায়ে রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরের পথ সংকুচিত হয়েছিল।

এর প্রেক্ষাপটে পরবর্তীতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ