• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

মধ্যরাতে সন্ত্রাসীদের সাথে যৌথবাহিনীর গোলাগুলি

admin
আপডেটঃ : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

★ নিউজ ডেস্কঃ খুলনায় ‘সন্ত্রাসীদের’ সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি বিনিময়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার (এসি) আজম খান।

শনিবার দিবাগত মধ্যরাতে নগরীর আরামবাগ এলাকার একটি বাড়ি ঘেরাও করে সন্ত্রাসীদের আড্ডাখানায় অভিযানকালে এ ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত এবং প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে পুলিশ ৪ জনকে আটক ও একটি পিস্তল ও ২০ রাউন্ড গুলি জব্দ কেরা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার (এসি) আজম খান বলেন, প্রথমে সংবাদ পাই লাভলুসহ সন্ত্রাসীরা ঘটনাস্থলে বৈঠক করছিল। তাৎক্ষণিকভাবে আমরা সেখানে অভিযান চালিয়ে তাদের ঘেরাও করি। একইসঙ্গে যৌথ বাহিনীর সহায়তা নেওয়া হয়। তারা এসে সন্ত্রাসীদের ঘেরাও করে। এ সময় সন্ত্রাসীরা আমাদের ওপর গুলিবর্ষণ করে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে ৪ জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি বলেও উল্লেখ করেন তিনি।

আজম খান আরও বলেন, প্রাথমিকভাবে একটি পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এখনও তারা গুলি করছে, আমরাও পাল্টা গুলি করছি। তবে ভেতরে কতজন রয়েছেন এবং তাদের কাছে কি ধরনের অস্ত্র রয়েছে তা জানাতে পারেননি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ