• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম:
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স ডিমে দাম কমলেও মাছ-মুরগিতে অস্বস্তি কঠিন সময়ে আল্লাহর সাহায্য পেতে যেসব আমল জরুরি বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট চুয়েটে ৩ শিক্ষার্থীর মৃত্যুতে ৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ জেনিথ লাইফের গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করল জেনিথ ইসলামী লাইফ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, বদলি-পদায়ন ১১ কর্মকর্তা বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফিলিস্তিনের প্রেসিডেন্টকে আবারও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

মক্কায় প্রবেশে নতুন নিষেধাজ্ঞা দিল সৌদি আরব

admin
আপডেটঃ : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

নিউজ ডেস্কঃ চলতি হজ মৌসুমকে কেন্দ্র করে হজ পারমিট ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি সরকার। আগামী ২৩ এপ্রিল থেকে এ নির্দেশনা কার্যকর হবে, যা ২৯ এপ্রিল থেকে আরও কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে, শুধুমাত্র সরকারি হজ ভিসাধারী, মক্কার নিবাসী, বৈধ পারমিটধারী কর্মী এবং পবিত্র স্থান রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ব্যক্তিরা মক্কায় প্রবেশ করতে পারবেন।

ওমরাহ পারমিট ইস্যু করার প্রক্রিয়া ২৯ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত স্থগিত থাকবে। এই সময়কালে যেকোনো অননুমোদিত প্রবেশচেষ্টার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

হজের সুশৃঙ্খল ও নিরাপদ আয়োজন নিশ্চিত করতে নতুন এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় প্রশাসন। চলতি বছর প্রায় ২০ লাখ মুসল্লি হজে অংশ নেবেন বলে আশা করছে সৌদি কর্তৃপক্ষ। সূত্র: এএফপি

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ