• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম:
ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার ইসরাইলের নির্বাচনে নাটকীয় মোড়, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান মেট্রোরেলে স্ট্রোকের পরও বসার জায়গা দেয়নি কেউ, পড়ে গিয়েই মৃত্যু

ব্যাটিং বিপর্যয়ে ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ

admin
আপডেটঃ : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ কলম্বো টেস্টে চরম বিপদে পড়েছে বাংলাদেশ। চতুর্থ দিনেই ইনিংস হার উঁকি দিচ্ছে টাইগারদের। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার নেওয়া ২১১ রানের লিডের জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে সফরকারীরা। ৯৬ রানে পিছিয়ে থেকে ৬ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করেছে নাজমুল হোসেন শান্তর দল।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দিয়ে ফের ব্যর্থ হন ওপেনার এনামুল হক বিজয়। দলীয় ৩১ রানে ১৯ বলে ১৯ রান করে সাজঘরে ফিরে যান এই টাইগার ওপেনার।

তার বিদায়ের পরই আউট হন আরেক ওপেনার সাদমান ইসলাম। ১২ রান করে ফিরে যান তিনি। এরপর মুনিলুল হক ও শান্ত মিলে প্রতিরোধ গড়া চেষ্টা করেন। তবে ব্যর্থ হন তারা।

মুমিনুল ১৫ ও শান্ত ১৯ রান করে সাজঘরে ফিরে যান। এরপর মুশফিকুর রহিম ও লিটন দাস মিলে ইনিংস মেরামতের চেষ্টা করেন। তবে দিনের শেষ বেলায় আরও দুই উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

মুশফিক ২৬ ও মেহেদী হাসান মিরাজ ১১ রান করে আউট হন। ৩৮ ওভার ৪ বলে ৬ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করে দিন শেষ করেছে বাংলাদেশ। ১৩ রানে অপরাজিত আছেন লিটন। শ্রীলঙ্কার পক্ষে প্রবাথ জয়সুরিয়া ও ধনাঞ্জয়া ডি সিলভা নিয়েছেন ২টি করে উইকেট।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ