• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী তারেক রহমানের

admin
আপডেটঃ : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

জাতীয় ডেস্ক রিপোর্টঃ দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় তেজগাঁও–এ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এই বৈঠকের মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’-এর কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

এই প্ল্যাটফর্মের মাধ্যমে নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতাদের মধ্যে একটি কাঠামোগত সংলাপের পরিবেশ তৈরি করা হবে বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই উদ্যোগের মাধ্যমে- ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন, বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও সরকারি-বেসরকারি সমন্বয় জোরদার ইত্যাদি বিষয়গুলোতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

বিশ্লেষকদের মতে, সরকার ও ব্যবসায়ী মহলের মধ্যে সরাসরি সংলাপের এই উদ্যোগ দেশের অর্থনৈতিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নে নতুন গতি আনতে পারে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ