• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম:
তিন বছরের যুদ্ধে ধ্বংসস্তূপে রূপ নিয়েছে গাজার জনজীবন মাইক্রোসফটসহ ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড স্থগিত, তদন্ত ৯ বিশ্ববিদ্যালয়ে ঢাকার গণপরিবহণে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ প্রধানমন্ত্রীর কাতারে পরিচ্ছন্নতাকর্মী ফখরুল ইসলাম দুদুকে পৌরসভা মন্ত্রীর সম্মাননা ছুটির সকালে বাড়ল সোনার দাম নবাবগঞ্জে ৩ কোটি ১৬ লাখ ৮ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর নারীরা খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী উখিয়ায় বন বিভাগের অভিযানে বালিভর্তি অবৈধ ডাম্পার জব্দ

বিশ্বকাপ নিয়ে নেইমারকে যে বার্তা দিলেন আনচেলত্তি

admin
আপডেটঃ : শনিবার, ২৮ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন নেইমান জুনিয়র। কার্লো আনচেলত্তির অধীনে দুটি ম্যাচ খেললেও সেখানে ছিলেন না তিনি। তবে আনচেলত্তির বিশ্বকাপ পরিকল্পনার মধ্যেই রয়েছেন এই তারকা ফুটবলার। তাই নেইমারকে প্রস্তুতি নেওয়া বার্তা দিয়েছেন এই ইতালিয়ান কোচ।

দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, নেইমার আমাদের জন্য বিশ্বকাপ পরিকল্পনায় খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তার হাতে এখনো সময় আছে, সে যেন নিজেকে ভালোভাবে প্রস্তুত করে।

বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে খেলছেন ৩৩ বছর বয়সী নেইমার। যেখানে এই সপ্তাহেই নিজের চুক্তি বছরের শেষ পর্যন্ত নবায়ন করেছেন তিনি। তবে ইনজুরির কারণে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি। গত পাঁচ মাসে মাঠে নেমেছেন মাত্র ১২ বার, গোল করেছেন ৩টি।

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (৭৯ গোল) হয়েও জাতীয় দলের বাইরে থাকা নেইমার কি আর একবার নিজের সেরা রূপে ফিরতে পারবেন? এমন প্রশ্ন তুলছে বিশ্লেষকরা। তাই বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করতে এখন থেকেই শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি প্রস্তুতি নিতে হবে নেইমারকে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ