• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

বাসের ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

admin
আপডেটঃ : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

★ নিউজ ডেস্কঃ চট্টগ্রামের মীরসরাইয়ের বড়তাকিয়া বাইপাসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগামী একটি বাসের ধাক্কায় সাদিয়া ইয়াসমিন জুথি নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

শুক্রবার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জুথিকে উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাদিয়া ইয়াসমিন জুথি উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব পোলমোগড়া স্টেশন এলাকার বাসিন্দা। তিনি আবুল কাসেম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে আসা ঢাকামুখী একটি বাস বড়তাকিয়া ইউটার্ন এলাকা অতিক্রম করার সময় অটোরিকশাটি রাস্তা পার হওয়ার উদ্দেশে হঠাৎ মহাসড়কে উঠে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাদিয়া ইয়াসমিন জুথির মৃত্যু হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনা সম্পর্কে শুনেছি। খোঁজ খবর নিচ্ছি। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ