• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

বাধার মুখে ফুল না দিয়েই শহীদ মিনার ছাড়েন রুমিন ফারহানা

admin
আপডেটঃ : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

জেলা ডেস্ক রিপোর্টঃ সরাইলে বাধার মুখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে সদ্য নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ও বিএনপির সাবেক আলোচিত নারী নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা।

শুক্রবার দিবাগত রাতে (২১ ফেব্রুয়ারি) ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি বাধার মুখে স্থানীয় শহীদ মিনার ছেড়ে চলে আসতে বাধ্য হন।

এ ঘটনায় পরে রাত সাড়ে ১২টার দিকে রুমিন ফারহানার সমর্থকেরা সরাইল উপজেলার শাহবাজপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। এ সময় মহাসড়কের দুই পাশে অন্তত ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রুমিন সমর্থকদের অভিযোগ, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে এক দল যুবক মিছিল নিয়ে এসে পরিস্থিতি ঘোলাটে করে। এক পর্যায়ে তারা সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে শ্রদ্ধা জানাতে বাধা দেয়। পরিস্থিতি ঘোলাটে ও উত্তপ্ত হওয়ায়, ফুল না দিয়েই রুমিন ফারহানা শহীদ মিনার ত্যাগ করেন।

রুমিন ফারহানা স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘পরিকল্পিতভাবে হামলার চেষ্টা হয়েছে। পরাজয়ের প্রতিশোধ নেয়ার জন্য এই হামলার চেষ্টা। তবে বিএনপি যদি এখনই মাঠ পর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করে, এর পরিণাম ভয়াবহ হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুমিন আরও বলেন, ‘ন্যাক্কারজনক ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

এ সময় আব্দুল আহাদ নামে তার এক আহত কর্মীর অবস্থাও গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরেন রুমিন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, এই ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হবে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। ঘটনার পর উত্তেজনা থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ