• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসরায়েলের নির্বাচনের প্রভাব পড়তে পারে ভারতের ওপরও জামায়াত জোটের ঢাকা-খুলনা কুষ্টিয়া লংমার্চ আজ খুলনা জেলা বেকারী শ্রমিক ইউনিয়নের নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক দবির শেখ, সদস্য সচিব আজগর শেখ পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু সীমান্তবর্তী শহর কুকুতায় সেনা মোতায়েনের নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি

বাংলাদেশ স্বৈরশাসনের পথে ফিরবে না, নির্বাচনের প্রস্তুতি চলছে: ইউনূস

admin
আপডেটঃ : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশ আর কখনও স্বৈরশাসনের পথে ফিরবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, দলমত নির্বিশেষে গঠিত ঐকমত্যের ভিত্তিতেই দেশের গণতন্ত্র ও সংস্কার কার্যক্রম টেকসইভাবে এগিয়ে যাবে। জনগণের আত্মত্যাগে অর্জিত ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের প্রক্রিয়াকে আর কোনও শক্তি বাধাগ্রস্ত করতে পারবে না।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টার দিকে বাংলায় ভাষণ দেয়া শুরু করেন তিনি। ভাষণে এসব কথা বলেছেন মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা জানান, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করতে নাগরিকবান্ধব সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে।

আগামী নির্বাচনে যে দলই জনগণের সমর্থন পাক না কেন, সংস্কার বাস্তবায়নে কোনও অনিশ্চয়তা থাকবে না বলেও জানিয়েছেন মুহাম্মদ ইউনূস। তার স্পষ্ট ভাষা, বাংলাদেশের গণতন্ত্র আর কখনও হুমকির মুখে পড়বে না।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ