• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা ইন্টারনেট ও রেলসেবা বন্ধ, রাস্তায় ২৫ হাজার পুলিশ—আজ দিল্লিতে কী হতে যাচ্ছে? তিন বস্তায় ৪ কোটি টাকা, গুলি করে দুই বস্তা ছিনতাই তিন বছরের যুদ্ধে ধ্বংসস্তূপে রূপ নিয়েছে গাজার জনজীবন মাইক্রোসফটসহ ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড স্থগিত, তদন্ত ৯ বিশ্ববিদ্যালয়ে ঢাকার গণপরিবহণে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ প্রধানমন্ত্রীর কাতারে পরিচ্ছন্নতাকর্মী ফখরুল ইসলাম দুদুকে পৌরসভা মন্ত্রীর সম্মাননা ছুটির সকালে বাড়ল সোনার দাম নবাবগঞ্জে ৩ কোটি ১৬ লাখ ৮ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর নারীরা খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বাংলাদেশ এখনো বিদেশি বিনিয়োগের অনুকূল নয়: ইতালির রাষ্ট্রদূত

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

বাংলাদেশের পরিবেশ এখনও বিদেশি বিনিয়োগের জন্য যথেষ্ট অনুকূল নয় বলেছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

সোমবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর বিস মিলনায়তনে বাংলাদেশ ও ইতালির মধ্যে সম্পর্ক জোরদার করা বিষয়ক আলোচনা সভায় এসব কথা বলেন ইতালির রাষ্ট্রদূত। এতে অংশ নেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কাজ করা বিভিন্ন পেশার মানুষ।

শুরুতে বাংলাদেশ-ইতালি সম্পর্কের বর্তমান চিত্র ও সম্ভাবনার ওপর গবেষণাপত্র তুলে ধরা হয়। পরে সম্পর্ক জোরদার করতে নানা পরামর্শ দেন আলোচকেরা।

দ্বিপাক্ষিক সম্পর্কের কয়েকটি ত্রুটি তুলে ধরে আন্তোনিও আলেসান্দ্রো বলেন, বিদেশি বিনিয়োগের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি। তবে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপ প্রশংসনীয়। বিদেশি বিনিয়োগ আকর্ষণে এসব প্রচেষ্টা যেন নির্বাচনের পরেও অব্যাহত থাকে- এটিই আমার আশা।

কারণ বিদেশি বিনিয়োগ হঠাৎ আসে না। স্থানীয় শাসন ব্যবস্থা, আইন, নিয়মকানুন-এসব গুরুত্বপূর্ণ। এখানে এখনো উন্নতির যথেষ্ট সুযোগ রয়েছে।’

আন্তোনিও আলেসান্দ্রো আরও বলেন, বিশ্ব র‍্যাংবিংয়ে বাংলাদেশি পাসপোর্টের মান অনেকটাই নিচে। এর জন্য অবৈধ অভিবাসন দায়ী বলে মনে করেন তিনি।

তিনি বলেন, ‘এটি মূলত নির্ভর করে আস্থার ওপর। অনেক বাংলাদেশি অবৈধ পথে বাইরে যান এবং পরে আশ্রয় প্রার্থনা করেন। এটি পাসপোর্ট র‍্যাংকিংয়ের জন্য ক্ষতিকর।’ বাংলাদেশকে ইতালির গুরুত্বপূর্ণ অভিবাসন অংশীদার মন্তব্য করে অবৈধভাবে ইতালি যেতে নিরুৎসাহিত করেন রাষ্ট্রদূত।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ