• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

বন্যাকবলিত চট্টগ্রামে জামায়াত আমির, দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ

admin
আপডেটঃ : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

রাজনৈতিক ডেস্ক রিপোর্টঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলা কালীপুর লাব্বার দোকান এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কৌশল বিনিময় করেন তিনি। এ সময় জামায়াতের নিজস্ব অর্থায়নের আর্থিক অনুদান প্রদান করেন বিরোধীদলীয় নেতা।

পরিদর্শন শেষে জামায়াত আমির সাংবাদিকদের জানান, বাঁশখালীর বন্যা সমস্যার স্থায়ী সমাধানের জন্য বিরোধীদলের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, আমাদের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য আছেন। তার হাতকে শক্তিশালী করে আমরা বাঁশখালীর মানুষের স্থায়ী ভাগ্য উন্নয়নে কাজ করব।

এ সময় জামায়াত আমিরের সঙ্গে ছিলেন- চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী, মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম টিম সদস্য জাফর সাদেক, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি) ওমর সানি আকন, ওসি রবিউল হক, ডাকসু জিএস এসএম ফরহাদ, দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক এবং শামসুজ্জামান হেলালীসহ জেলা ও উপজেলার নেতারা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ