• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম:
দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার

বক্স অফিসে ‘থামা’র নতুন রেকর্ড

admin
আপডেটঃ : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

নিউজ ডেস্কঃ দক্ষিণী অভিনেতা আয়ুষ্মান খুরানা ও অভিনেত্রী রাশমিকা মান্দনা অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘থামা’ মুক্তির পর বক্স অফিসে এক সপ্তাহ হয়েছে। আর এই এক সপ্তাহে ছবিটি শুধু বক্স অফিসেই নয়, ম্যাডক হরর কমেডি ইউনিভার্স এর সম্মিলিত আয়ের ক্ষেত্রেও এক নতুন রেকর্ড তৈরি করেছে।

যদিও ভারতীয় বক্স অফিসে প্রথম দিনের মতো আর অন্যদিনগুলোতে সর্বোচ্চ আয় করতে পারেনি ‘থামা’। তবুও বিশ্বব্যাপী কালেকশনের নিরিখে ছবিটি ইতোমধ্যে ১০০ কোটির গণ্ডি পেরিয়ে এক বিশাল সাফল্য অর্জন করেছে।

গত মঙ্গলবার মুক্তি পাওয়ার পর ‘থামা’র প্রথম দিনের কালেকশন ছিল ২৪ কোটি যা এখন পর্যন্ত ছবিটির সর্বোচ্চ একদিনের আয় হিসেবে বিবেচিত। তবে, দ্বিতীয় দিন থেকেই আয়ে খানিকটা ছন্দপতন দেখা যায়। দ্বিতীয় দিনে ১৮ দশমিক ৬ কোটি, তৃতীয় দিনে ১৩ কোটি এবং চতুর্থ দিনে ১০ কোটি টাকা আয়ের পর পঞ্চম দিনে আবার খানিকটা বৃদ্ধি দেখা যায়।

মোট আয়ের হিসাবে, ভারতীয় বক্স অফিসে থামা এক সপ্তাহে ৯৫ দশমিক ৫৫ কোটি টাকা সংগ্রহ করেছে। বিশ্বব্যাপী কালেকশনের দিক থেকে ছবিটি ইতোমধ্যে ১৪০ কোটি টাকারও বেশি আয় করেছে এবং ১৫০ কোটি টাকার পথে দ্রুত এগিয়ে চলেছে।

এই সাফল্যের হাত ধরে থামা মোট আয়ের দিক থেকে আয়ুষ্মান খুরানার ১২তম ১০০ কোটি আয়ের ছবিতে পরিণত হয়েছে, যা নিঃসন্দেহে অভিনেতার ভক্তদের জন্য এক দারুণ সুখবর। একই সঙ্গে, এটি ম্যাডক হরর কমেডি ইউনিভার্স এর সম্মিলিত আয়কে ১০০০ কোটি টাকার মাইলফলক অতিক্রম করতে সাহায্য করেছে।

‘স্ত্রী ২’ (৬২৭.৫০ কোটি), ‘স্ত্রী’ (১২৯.৬৭ কোটি), ‘মুঞ্জিয়া’ (১০৭ কোটি) এবং ‘ভেড়িয়া’ (৬৫.৮৪ কোটি)-এর সঙ্গে থামার ৯৫ দশমিক ৫৫ কোটি টাকা যোগ হয়ে ম্যাডক হরর কমেডি ইউনিভার্স এর মোট আয় প্রায় ১০২৫ কোটি টাকায় পৌঁছেছে।

মোট আয়ের দিক থেকে ‘থামা’ এর আগে মুক্তিপ্রাপ্ত ‘মুঞ্জিয়া’র (১৩১.২৬ কোটি টাকা) মোট আয়কে ছাড়িয়ে গেলেও, শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত ব্লকবাস্টার ছবি ‘স্ত্রী’-এর (১৮০ কোটি টাকা) আয়কে এখনও অতিক্রম করতে পারেনি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ