• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এই ঈদ অত্যন্ত আনন্দের : মির্জা ফখরুল

admin
আপডেটঃ : শনিবার, ২১ মার্চ, ২০২৬

রাজনৈতিক ডেস্ক রিপোর্টঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ফ্যাসিবাদমুক্ত পরিবেশে উদযাপিত হওয়া এই ঈদ অত্যন্ত আনন্দের। ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এই ঈদুল ফিতর উদযাপনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় হলো। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পথে হেঁটে যাব।’

শনিবার (২১ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।

তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াবিহীন ঈদকে বিষাদময় হিসেবেও অভিহিত করেন মির্জা ফখরুল।

এদিন সকাল সাড়ে ৮টায় হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। মূল প্যান্ডেলে ৩৫ হাজার মুসল্লিসহ আশপাশের সড়ক মিলিয়ে প্রায় ১ লাখ মানুষ জামাতে অংশ নেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ