• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

ফেনী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

admin
আপডেটঃ : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ ফেনী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা সোমবার দুপুরে শহরের পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ফেনী পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।

সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জয়া রায় চৌধুরী সভার সঞ্চালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) সৈয়দ মুমিদ রায়হান এবং পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার নাহিল জাহান।

এ সময় ফেনী সদর, ফুলগাজী, পরশুরাম, দাগনভূইয়া, সোনাগাজী ও ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জগণ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই, ডিবি, ডিএসসহ জেলার পুলিশ লাইন্স, সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র ও পুলিশ ক্যাম্পের অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ এবং কর্মক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ