• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

admin
আপডেটঃ : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

আইন-বিচার ডেস্ক রিপোর্টঃ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হবে।

রোববার সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মেসবাহ উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময়ে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ফুলকোর্ট সভা বিচারপতিদের নিজস্ব ফোরাম হিসেবে পরিচিত। এ সভায় বিচার বিভাগের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও নীতি-নির্ধারণী বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সুপ্রিম কোর্টের একজন আইনজীবী জানান, এ সভায় অধস্তন আদালতসমূহের ছুটির ক্যালেন্ডার অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও নীতিগত বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত আসতে পারে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ