• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

প্রবাস থেকে ফিরে যুবক নিখোঁজ, ১০ দিনেও মেলেনি সন্ধান

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

এক দশকের প্রবাস জীবন কাটিয়ে তিন মাসের ছুটিতে দেশে ফিরেছিলেন ঝিনাইদহের শৈলকুপার রাজ্জাক মোল্ল্যা (৪৯)। কিন্তু নাড়ির টানে জন্মভূমিতে ফেরা সেই আনন্দ এখন বিষাদে রূপ নিয়েছে। নিখোঁজের ১০ দিন পার হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবারে চলছে কান্নার রোল।

নিখোঁজ রাজ্জাক মোল্ল্যা শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের বারইহুদা গ্রামের মুন্নাফ মোল্ল্যার ছেলে। তিনি মালয়েশিয়ার পেনাং শহরে একটি অ্যাসিড কারখানায় কর্মরত ছিলেন।

পরিবার ও জিডি সূত্রে জানা গেছে, গত বছরের ১২ ডিসেম্বর বিমানের ফিরতি টিকিটসহ ছুটিতে বাড়ি আসেন রাজ্জাক। চলতি মাসের ১ ফেব্রুয়ারি সকালে বাড়ির পাশে পেঁয়াজ ক্ষেত দেখতে বের হন তিনি। এরপর আর বাড়িতে ফিরে আসেননি। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার কোনো হদিস না পেয়ে গত ৪ ফেব্রুয়ারি শৈলকুপা থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন তার ভাই রাজু আহমেদ।

নিখোঁজ প্রবাসীর স্ত্রী মমতাজ বেগম অভিযোগ করেন, কারো সঙ্গে তাদের বিরোধ না থাকলেও প্রতিবেশী লাবনী খাতুন নামের এক নারী কয়েক দিন আগে তার স্বামীকে ‘সুখে থাকতে দেবে না’ বলে হুমকি দিয়েছিলেন। তবে অভিযুক্ত লাবনী খাতুন এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।

এদিকে প্রবাসীর বাবা মুন্নাফ মোল্ল্যা ও দশম শ্রেণি পড়ুয়া মেয়ে রূপালী খাতুনের আহাজারিতে ভারি হয়ে উঠেছে এলাকার বাতাস। বাবার খোঁজে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন তারা।

শৈলকুপা থানার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম হোসেন জানান, জিডির পর থেকেই পুলিশি তৎপরতা চালানো হচ্ছে। সন্দেহের তালিকায় থাকা ব্যক্তিদের মোবাইল ফোন জব্দ করে তথ্য সংগ্রহের কাজ চলছে। পুলিশ নিখোঁজ রাজ্জাককে উদ্ধারের ব্যাপারে আশাবাদী।

তবে পরিবারের অভিযোগ, নিখোঁজের এত দিন পার হলেও পুলিশের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। দ্রুত রাজ্জাককে জীবিত অবস্থায় উদ্ধারের দাবি জানিয়েছেন তার স্বজন ও এলাকাবাসী।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ