• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে ৯০ বোতল উইনসেরেক্স সিরাপসহ দুইজন গ্রেপ্তার হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে সাতদিনের রূপরেখা দিয়েছে ইরান রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ বরিশালে ৩ কোটি ৬৫ লাখ ৫৯ হাজার ৫০০ টাকার বীমা দাবির চেক হস্তান্তর তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান ধনী-গরিব সবার জন্য ফ্যামিলি কার্ড, জুবাইদা রহমানও পাবেন: মন্ত্রী মীর শাহে আলম দেশ পুনর্গঠনে ‘থ্রি-আর’ কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী শুক্রবারে বেশি বেশি দান-খয়রাত করা কতটা গুরুত্বপূর্ণ আফ্রিকাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী আসন দেওয়ার আহ্বান খলিলুর রহমানের জামিনে বের হয়েই আবার ইয়াবাসহ গ্রেপ্তার, বহিষ্কৃত বিএনপি নেতা

প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনায় বিএনপি নেতা সালাহউদ্দিন

admin
আপডেটঃ : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

নিউজ ডেস্কঃ গণতন্ত্রের উল্টো দিকে যাত্রা শুরু কখনও শুভ নয় মন্তব্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা (নির্বাচনের সময় নিয়ে) জুন-ডিসেম্বরের মধ্যে আসা-যাওয়া করছেন। এক জায়গায় স্থির থাকতে পারছেন না কেন? এরকম শিফটিং জাতি এবং আন্তর্জাতিকপর্যায়ে ভালোভাবে নেওয়া হবে না।

রোববার (১৩ এপ্রিল) বিকেলে রাজধানীর প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদের প্রতিনিধি সম্মেলনে জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকার আরও ৫ বছর থাকা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে সালাহউদ্দিন আহমেদ বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলে মানুষ নাকি বলছে, মানুষ তাদের পাঁচ বছরের জন্য চায়, আর স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে যে সমালোচনা হচ্ছে এটা কী তিনি শোনেন না বলেও মন্তব্য করেন।

আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগমাধ্যম এখন রাষ্ট্র পরিচালনার প্যারালাল হয়ে গেছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, আন্দোলনের মধ্যদিয়ে সরকার পরিবর্তন হয়েছে। তবে একটা নির্বাচিত সরকারের রিপ্লেসমেন্ট তো আপনারা হতে পারেন না।

প্রসঙ্গত, জাতীয় প্রতিনিধি সম্মেলনে ভাসানী জনশক্তি পার্টির ১২১ সদস্যের কেন্দ্রীয় কমিটি অনুমোদন করা হয়। এতে দলের চেয়ারম্যান ও মহাসচিবের দায়িত্ব পেয়েছেন যথাক্রমে শেখ রফিকুল ইসলাম বাবুল ও আবু ইউসুফ সেলিম।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ