• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও কিছু গণমাধ্যম মানছে না রাজধানীতে পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা পার্বত্য সচিবের জাতীয় ছুটি ঘোষণা কাতারের ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক নিয়ে ধোঁয়াশা প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী জাপানের স্বপ্নভঙ্গ, পরের রাউন্ডে ব্রাজিল স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক পতিত শক্তি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে: রিজভী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

প্যারোলে মুক্তি চেয়ে দীপু মনির আবেদন

admin
আপডেটঃ : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

  • নিউজ ডেস্কঃঃ স্বামীর অসুস্থতার কারণে প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছেন জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক মন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (৩০) এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি হয়। পরে আবেদন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে বলেন ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, গত ১ আগস্ট সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। দীপু মনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি এর আগে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী ছিলেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর দীপু মনির বিরুদ্ধে গত ১৩ আগস্ট পেনাল কোডের ৩০২/১৪৯/৩৪ ধারায় ঢাকার মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করা হয়। মামলা নম্বর- ০৫।

মামলার অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র-জনতা মিছিল-সমাবেশ করে। শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়। অনেক ছাত্র-জনতা নিহত ও আহত হন।

১৯ জুলাই মোহাম্মদপুরে বসিলার ৪০ ফিট এলাকায় ছাত্র-জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল। সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায়। রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানি আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হন। তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ