• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম:
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

admin
আপডেটঃ : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

  • নিউজ ডেস্কঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখানে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) সকালে নিমতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস লেনের ডিভাইডারে ধাক্কায় মারা যান এক মোটরসাইকেল চালক। এছাড়া শুক্রবার দিনগত রাত ৩ টার দিকে হাসাড়া এলাকায় একটি অজ্ঞাত ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান রংপুর জেলার বাসিন্দা আলিমুল (২৭)। একই দিন সন্ধ্যা ৬টার দিকে শ্রীনগরের সমাষপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে নিহত হন পথচারী পায়েল (৪৫)।

শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, রাতে হাসাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, এক্সপ্রেসওয়ে থেকে দুর্ঘটনাকবলিত যানবাহগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। এছাড়া এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ