• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম:
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স ডিমে দাম কমলেও মাছ-মুরগিতে অস্বস্তি কঠিন সময়ে আল্লাহর সাহায্য পেতে যেসব আমল জরুরি বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট চুয়েটে ৩ শিক্ষার্থীর মৃত্যুতে ৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ জেনিথ লাইফের গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করল জেনিথ ইসলামী লাইফ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, বদলি-পদায়ন ১১ কর্মকর্তা বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফিলিস্তিনের প্রেসিডেন্টকে আবারও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

পাকিস্তানে বোমা হামলায় ১৩ সেনা নিহত

admin
আপডেটঃ : শনিবার, ২৮ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে শনিবার (২৮ জুন) আত্মঘাতী হামলা হয়েছে। এতে দেশটির অন্তত ১৩ জন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। স্থানীয় সরকারি কর্মকর্তা এবং পুলিশ বার্তাসংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক খাইবার পাখতুনখোয়া প্রদেশের নর্থ ওয়াজিরিস্তানের একজন সরকারি কর্মকর্তা বলেছেন, একজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক-ভর্তি গাড়ি দিয়ে একটি সামরিক কনভয়ে ধাক্কা দেয়। এতে বিস্ফোরণে ১৩ জন সেনা নিহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জন সেনা সদস্য এবং ১৯ জন বেসামরিক লোক।

পুলিশের একজন কর্মকর্তা এএফপি’কে বলেছেন, বিস্ফোরণে দুইটি বাড়ির ছাদ ধসে পড়েছে। এতে ছয়জন শিশু আহত হয়েছে।

এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে এলাকাটিতে প্রায় হামলা চালায় দেশটিতে নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ