• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম:
নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার ইসরাইলের নির্বাচনে নাটকীয় মোড়, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান মেট্রোরেলে স্ট্রোকের পরও বসার জায়গা দেয়নি কেউ, পড়ে গিয়েই মৃত্যু ‘ডাকার চতুর্থ ইয়ুথ অলিম্পিক’: ৩ ইভেন্টে লাল-সবুজের ৪ অ্যাথলেট জাপানের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ জাপানের টোকিওতে মর্যাদাপূর্ণ OLIS সেমিনার শেষ করলেন জেনিথ ইসলামী লাইফের সিইও ভারতের গুয়াহাটির হোটেলে গুলিতে নিহত ৫, গ্রেপ্তার ১

পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে পাকিস্তান

admin
আপডেটঃ : রবিবার, ২০ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ আগ্রাসী শুরু চেষ্টা পাকিস্তানের। জীবন পেয়ে আক্রমণাত্নক ব্যাটিং করতে থাকেন পাক ওপেনার ফখর জামান। তবে শুরুতেই ৪ উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ। পাওয়ার প্লের ৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৪১ রান সংগ্রহ করেছে পাকিস্তান।

রোববার (২০ জুলাই) মিরপুরের শেরে বাংলাদেশ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস। ইনিংসের প্রথম ওভারেই ক্যাচ শেখ মেহেদীর বলে ক্যাচ তুলে দেন পাক ওপেনার ফখর। তবে তা তালুবন্দি করতে ব্যর্থ হন তাসকিন আহমেদ।

ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই উইকেট তুলে নেন তাসকিন। ৪ বলে ৬ রান করা সায়েম আয়ুবকে সাজঘরে ফেরান এই টাইগার পেসার। এরপর নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে উইকেটের দেখা পান মেহেদী।

তবে অধিনায়ক সালমান আগাকে সঙ্গে নিয়ে একপ্রান্তে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন ফখর। এরপর পাকিস্তানের আরও জোড়া উইকেট তুলে নেন তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান। সালমান ৯ বলে ৩ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান হাসান নেওয়াজ।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ