• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

নিক্সন চৌধুরীর সহযোগী যুবলীগ নেতা গ্রেপ্তার

admin
আপডেটঃ : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিস্ফোরক মামলায় মিজানুর রহমান (৪৮) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

রোববার (২৪ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার মালিগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ভাঙ্গা থানা পুলিশ।

মিজানুর রহমান ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হীরালদি গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি সাবেক এমপি নিক্সন চৌধুরীর আস্থাভাজন হিসেবে এলাকায় পরিচিত।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, বিস্ফোরক মামলায় মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ