• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম:
দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার

নাইজারে বিমানবন্দরে সশস্ত্র হামলায় নিহত ৩৫

admin
আপডেটঃ : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টঃ পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামের ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে সশস্ত্র হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে বন্দুকধারীরা নাইজারের বৃহত্তম বিমানবন্দরে হামলা চালালে এই নিহতের ঘটনা ঘটে। পাঁচ মাসেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় সশস্ত্র হামলা।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ২২ হামলাকারী, ১১ সেনাসদস্য এবং ২ বেসামরিক নাগরিক রয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে হঠাৎ বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। বিমানবন্দরটি দেশটির সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর ভেতরে একটি সামরিক ঘাঁটিও রয়েছে।

হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদা-সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিম। সংগঠনটি বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে।

নাইজার দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে সশস্ত্র বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে একই বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট-সংশ্লিষ্ট একটি গোষ্ঠী।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সকাল নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং হামলায় জড়িত পলাতক ব্যক্তিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

বিমানবন্দরের কাছাকাছি বসবাসকারী এক বাসিন্দা বলেন, আমরা ভোর ৫টা ৫০ মিনিটের দিকে নামাজ শেষ করি। কিছুক্ষণ পর একটি বড় বিস্ফোরণের শব্দ শুনতে পাই। পরে বুঝতে পারি সেখানে হামলা হয়েছে। সূত্র: বিবিসি

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ