• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার

নভেম্বরের মধ্যেই তুরস্কে নির্বাচনের আহ্বান প্রধান বিরোধী দলের

admin
আপডেটঃ : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

★ নিউজ ডেস্কঃ তুরস্কে আগামী নভেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা ওজগুর ওজেল।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের শীর্ষ প্রতিদ্বন্দ্বী একরেম ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে রোববার (৬ এপ্রিল) এক বিক্ষোভ সমাবেশ থেকে এ আহ্বান জানান ওজেল। খবর বার্তা সংস্থা এএফপির।

২০২৮ সালে তুরস্কে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে ইস্তাম্বুলের কারাবন্দি মেয়র একরেম ইমামোগলুকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে সিএইচপি।

সমাবেশে এরদোয়ানকে উদ্দেশ করে ওজগুর ওজেল বলেন, ‘আগামী নভেম্বরের মধ্যেই আপনি আমাদের প্রার্থীর মুখোমুখি হবেন। আমাদের প্রার্থীকে মুক্তি দিন। আমরা আপনাকে আবারো জনগণের আকাঙ্ক্ষার দিকে আহ্বান করছি।’

দুর্নীতির অভিযোগে গত ১৯ মার্চ ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। ইমামোগলুকে গ্রেপ্তারের পর থেকে তুরস্কের ইস্তাম্বুলসহ বিভিন্ন স্থানে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন। বিক্ষোভ দমনে তুরস্কের কর্তৃপক্ষ কয়েক শ’ শিক্ষার্থী, সাংবাদিক ও তরুণসহ প্রায় ২ হাজার জনকে আটক করে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ