• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

নভেম্বরে পড়বে হালকা শীত

admin
আপডেটঃ : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

রাজশাহী জেলা প্রতিনিধিঃ দেশজুড়ে ডিসেম্বর থেকে পুরোদমে শীত পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে নভেম্বরের মাঝামাঝি থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে হালকা শীতের অনুভূতি দেখা দিতে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, তাপমাত্রার ওঠানামার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার অনুভূতিতে ভিন্নতা থাকতে পারে। দিনের বেলায় গরম অনুভূত হলেও সকাল ও রাতে তুলনামূলক শীতল আবহাওয়া বিরাজ করতে পারে।

তিনি আরও জানান, এল নিনোর প্রভাবে এবার শীতের অনুভূতি তুলনামূলক কম থাকতে পারে। তবে কোথায় কতটা শীত পড়বে, তাপমাত্রা কতটা কমবে এবং কুয়াশার প্রকোপ কেমন হবে, তা নির্দিষ্ট সময়ের আবহাওয়ার পরিস্থিতির ওপর নির্ভর করবে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ