• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

দেশে ফিরেছে অনূর্ধ্ব-২০ সাফজয়ী দল

admin
আপডেটঃ : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

খেলা ডেস্ক রিপোর্টঃ সাফ অনূর্ধ্ব–২০ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সন্ধ্যায় দেশে ফিরেছে চ্যাম্পিয়ন দল।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭টায় ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পা রাখেন দলের সদস্যরা।

চ্যাম্পিয়ন দলকে অর্ভ্যথনা জানাতে আগেভাগেই বিমানবন্দর উপস্থিত হন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনূর্ধ্ব–২০ দলের অধিনায়ক মিঠু চৌধুরীকে তিনি ফুল দিয়ে বরণ করেন।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ অনূর্ধ্ব–২০ ফুটবল দল একটি বিশেষ ছাদখোলা বাসে করে হাতিরঝিল এম্ফিথিয়েটারে যাবে। সেখানে তাদের সংবর্ধনার আয়োজন করেছে বাফুফে।

উল্লেখ্য, ফুটবল সংস্কৃতিতে উন্নত দেশে ক্লাব কিংবা জাতীয় দলের সাফল্যে ‘ছাদ খোলা বাসের‘ প্রচলন রয়েছে। ২০২২ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ নারী দল প্রথম এই সম্মাননা পায়। ২০২৪ সালে পুনরায় সাফ চ্যাম্পিয়ন ও ২০২৫ সালে প্রথমবার এশিয়া কাপে ওঠার পর নারী দল আরও ২বার এই ছাদ খোলা বাসে উঠেছিল।

পুরুষ দলের জন্য এই প্রথম ছাদখোলা বাসের ব্যবস্থা করা হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ